১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

Thursday, May 15, 2014

সুচেতনা~গল্প

সুচেতনা~

প্রিয় সুচেতনা হার্দিক ভালোবাসা নিও । কথা ছিলো আজ দু'জনের মধ্যে দেখা হ'বে ।
অভিমান করো না ।
কত রকমের পিছুটান থাকে, থাকে না ?
জানোই তো এখন প্রচণ্ড খরা চলছে । তার উপর
বোশেখ মাস কোথায় একটু বায়-বাতাসী ঝড় আসবে কিন্তু তার কোন পূর্বাভাস
পাওয়াই যাচ্ছে না ।
ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে যাচ্ছে ।
আমিও বা কম কিসে ?
তা যাক ওসব ।
একদিনের দেখার জন্য কি এত আকুলি-ব্যকুলি,
এত পিছুটান ?
কেন ?
এ দেখা চিরদিনের হয় না কেন ?
সুচেতনা, রাগ করে না লক্ষ্মীটি ।
তুমি এ বুক জুড়ে  সদা জগ্রত তবে দুঃখ কেন ?
ভয়'ই বা কিসের ?
যে বন্ধনে আজ তোমাকে কথাগুলো লিখছি তা আরও সুদৃঢ় হোক সে ব্যবস্থাই করছি ।
ভাল থেকো ।

ইতি
তোমার ...



হরিশঙ্কর রায়
কৃষ্ণকুঞ্জ, রংপুর ॥

No comments:

Post a Comment