১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১
Showing posts with label গীতি কবিতা. Show all posts
Showing posts with label গীতি কবিতা. Show all posts

Monday, April 14, 2014

মুক্তির গহনা

রফিকুল ইসলাম রফিক
মুক্তির গহনা
 
জানিনা কি দোষ ছিলো আমার চলায়
কি এমন ভুল ছিলো কি কথা বলায়
কখনো বোলোনি তুমি কি ছিলো কারণ 
করণীয় কি বা ছিলো কি ছিলো  বারণ
 
তবে কি মিথ্যে সব পাশাপাশি চলা
হাতে হাত রেখে ছিলো শুধু অভিনয়
মনে মন রেখে দিলে একি বিনিময়
নিরবতা দিয়ে আজ একি কথা বলা!
তবে কি মিথ্যে সব শুধু ডাকা ডাকি
তবু তুমি ভালো থেকো এই দোয়া রাখি
যেখানে যাই না আমি যত দূরে থাকি 
আমায় করিও ক্ষমা হীরামন পাখী।
 
আমার মনের পাখী মনের মোহনা
পরিয়ে দিলাম তোরে মুক্তির গহনা।
 
২৬/০৩/২০১৪
ঠিকানা
রফিকুল ইসলাম রফিক
বাংলাদেশ কৃষি ব্যাংক, কুয়াদা বাজার সাখা, যশোর।

সমাজ সাজাও

সমাজ সাজাও


 সৃষ্টি  দিয়ে  ভাঙো,  জীবনের অপূর্ণতা, জীর্ণ সংস্কারের  খিলি, 
চন্দ্রবিন্দুর নদীতে  যেখানে ব্যর্থতা,গড়ো তোল চোখের বালি। 
সমাজ  সংসারে, অন্যায়ের দম্ভকে, ভাঙো  কাব্যের  কালিতে, 
বদলে,দাও  সাজিয়ে দাও, জ্ঞানের  প্রাসাদে, স্বপ্নের  ঢালিতে। 
ধরো  সত্যের গান, রাখো মানীর  মান, বিবেকের  ধারাপাতে, 
এক সাথে গাঁথা বর্ণ বাঁধো তাঁতীর মতো  জীবনের আদালতে। 
সংখ্যলঘু  অন্যায়ের কারিগর, আকাশের থোকা  কালো  মেঘ, 
তন্দ্রা  ছাড়ো,আঁখি মোছো, ভাঙো বিঘ্নের দ্বার, গড় মনে নেক। 
দিগন্তব্যাপী তীব্র  প্লাবন আনো, শৃঙ্খলতায়,ন্যায়েরপক্ষে  গান, 
বেপরোয়া অনিয়মের সিঁড়িঁ,বিদ্রোহ করো,রাখো কবিদের মান। 
তুমি কবি,লিখো কবিতা,মনে রঙ রাঙিয়ে সাহিত্যের রূপ রসে 
জ্বলুক আগুন, উঠুক তুফান, কাব্যমনে, অন্যায় যেন যায় ধসে। 
কয়লার বুকে কলঙ্ক  লেপা,কালো  কালিতে,তবু স্বর্ণ করে আঁশ, 
অজ্ঞান  তারা তাই  দিশেহারা, ভালোবেসে  করাও  তাদের বাস। 
ন্যায়ের  অমরার  অমৃত-সাধনা জাগাও, তাদের  জীর্ণ  শীর্ণ মনে, 
পুস্প বরিষণ করো, শিশির সজল  প্রাণে,কল্যাণ যেন বয়ে আনে। 
বেদনার দাহে,পুষ্পঞ্জলি করো,পুষ্প-প্রগল্‌ভায়,সুরেলা বাঁশির সুরে 
প্রজাপতির চঞ্চল  পাখায়,আশার বাণী লিখো,নষ্ট মন যেন পুড়ে । 
অদৃশ্য তাদের স্বপ্নের সমাচ্ছন্ন ,ঘুর্ণিত মনে,অনউর্বর জ্ঞনের মাটি, 
উচ্চৈঃশ্রবাদে উন্মোচিত করো,স্বপ্নের সন্ধান,জীবন হবে পরিপাটি । 
প্রশ্ন  জাগাও তাদের  নিরুত্তর প্রাণে,ন্যায়-অন্যায়ের  ভালো  দিক, 
স্বপ্নহীন জীবন, অবরুদ্ধ  মন, প্রচ্ছদপটে, পলিমাটি বসা চৌদিক । 
স্বপ্ন সবুজের নিবিড়তায়, ঐতিহ্য  মুক্তির পথে ন্যায়ের শক্ত ঘাটি, 
বসন্ত আসুক আজ  আন্দোলিত প্রাণের শাখায়, খাঁটি ভুবন  মাটি।  

রচনাকাল 
০৯।০৪।২০১৪ 
ইউ এ ই।

Thursday, February 13, 2014

শাহজাহান পারভেজ রনি এর-গীতি কবিতা

আবোল -তাবোল!
--------------------শাহজাহান পারভেজ রনি

এ আমার কেমন খেয়াল
বাঙ্গাল খেয়াল,
ভাঙ্গিতে চায় সৃষ্টিসুখে
প্রবীন দেয়াল!

একের পিঠে এক চাপিয়ে
দুই এর পদ্য
গড়তে রাজি কথার কথায়
কথা দিয়ে অনবদ্য।

এ আমার কেমন তৃষা
চরম নেশা
গেরুয়া গায়ে তত্ব মালায়
বাউল বেশা।

তার না বেঁধে সুর বাধিবার
প্রবল আপোষ
দিন কিনিবার পয়সা ছাড়া
তরুন তাপস!
এ আমার কেমন আজিন
ছিন্নতর দু:খ ঢাকা
হীম ছাড়া ওম জয় করিবার
উল্কি আঁকা।

এ আমার কেমন কাব্য,ছন্ন ছাড়া
শব্দ ছাড়া ছন্দ বিহীন
রাত পেরোনো ক্লান্তি মাখা
সূর্যরোদে অর্বাচিন।

মেঘের কোলে মেঘ হতে আজ
আকুল ব্যাকুল
বৃষ্টি ছেড়ে সজীব হতে
চায় যেন ফুল!

এ আমার কেমন খেয়াল খরতাপি
পুড়ছে হাজার
কাল পেরিয়ে গ্রাম ছাড়িয়ে
এ কোন বাজার!

সঙের মতে সঙ সাজুনির 
দিব্যি মতো
রঙ ছড়িয়ে আকাশ আলোয়
আলোক যত।

এ আমার কেমন আকাল
যাচ্ছে চলে ভিন্ন দিন
খেয়াল আমার খেয়ালী তাই
শুধতে তাড়া আয়েশী ঋন।

এ আমার কেমন খেয়াল
বাঙ্গাল খেয়াল,
মনের ভিতর সুখের আহাশ
উলটপালট এহাল-বেহাল!