১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

Saturday, March 15, 2014

আর্তনাদ

আর্তনাদ
স্বপ্ন বালক


=-=-=-=-=-=
তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম
সেদিন তুমি ব্যাস্ত রাস্তা পার হচ্ছিলে ,
এক ঐশ্বরিক মায়াটানে
নিস্পলক দৃষ্টিতে শুধু তোমাকেই দেখছিলাম ।
এরপর যেদিন তোমায় দেখলাম
মোড়ের ক্যাফেটোরিয়ায় ,
সেদিন তুমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলে
সেদিন তোমার প্রাণোচ্ছল হাসিতে
তোমাকে ভালবেসেছিলাম ।
এরপর হটাত একদিন দেখলাম তোমায়
বাসের ভীরে ,
সেদিন তোমায় চোখের দৃষ্টিতে
কত কিছুই না বলতে ছেয়েছিলাম ,
কিছুই বলা হয়ে ওঠেনি ।
এরপর কতদিন পেরিয়ে গেলো
কত চাঁদ অমাবস্যায় হারালো ,
তোমার দেখা আর পাই নি ।
হটাত একদিন
শুনলাম তুমি নাকি পৃথিবীর
সকল মায়া ছেড়ে হারিয়ে গেছ

অচিন ঠিকানায় ।
বুকের ভিতরতা মুচড়ে ওঠলো
নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না ,
আমার পৃথিবী অন্ধকারের
অতলে হারিয়ে গেলো ।
ভালোবাসি কথাটি তোমাকে 

আর কখনোই বলা হয়ে ওঠে নি ……… 

No comments:

Post a Comment