১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

Saturday, March 15, 2014

বইমেলা

বইমেলা
ইসমাইল রফিক

আজ ছুটি, পুরো দিন অফিসটা বন্ধ
এর ফাঁকে বইমেলা ঘুরে আসা মন্দ?
তাজা বই ভাজা বই, সোঁধা-সোঁধা গন্ধ
মলাটের ভাঁজে পাই জ্ঞানে কোনো অন্ত?

বইমেলা বইমেলা কী দারুণ সেজেছে
প্রকাশক মেধাগুলো কড়া তেলে ভেজেছে

ভাষা খুঁটে আশা পাই মেধা করি শক্ত
একুশে মেলার তাই আমি খুব ভক্ত
বুজে চোখ খুঁজে যাই আমি সারা ওক্ত
কোনখানে লেগে আছে সালামের রক্ত

বইমেলা বইমেলা সে স্মৃতি কি এঁকেছে
রক্তের বাণীগুলো প্রচ্ছদে হেসেছে

ধীরে আসে ফিরে আসে বইমেলা একুশে
প্রাণে প্রাণে অানন্দ জ্বেলে দেয় ঘি-তুষে
বইমেলা জেগে থাকে দিন-রাত-প্রত্যূষে
জ্ঞান-বিমুখেরা তবু সময়কে তো দূষে

বইমেলা বইমেলা প্রাণে কী আনন্দ
পুরো মাস অফিসটা যদি হতো বন্ধ!

No comments:

Post a Comment