১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

Saturday, March 15, 2014

একদিন যুগলমূর্তি হব

একদিন যুগলমূর্তি হব
আনোয়ার কামাল

মন বলে একদিন পাখি হয়ে
উড়ে যাবো তোমার কাছে

মন বলে একদিন ঝরণা হয়ে
ভেসে যাবো তোমার কাছে

মন বলে একদিন মেঘ হয়ে
ধেয়ে যাবো তোমার কাছে

মন বলে একদিন বাদল হয়ে
ভিজিয়ে দেব শাড়ির আঁচল

মন বলে একদিন কুয়াশা হয়ে
চাদরে ঢেকে দেব কালো কেশ

মন বলে একদিন শীত হয়ে
লেপ্টে যাবো তোমার শরীর

মন বলে একদিন বসন্তের বাতাস হয়ে
উড়িয়ে দেব তোমার এলো চুল

মন বলে একদিন পরম উচ্ছ্বাসে
চুম্বনে ভরে দেব টোল পড়া গাল

মন বলে একদিন চৈত্রের দুপুরে
ছাতা হয়ে যাবো তোমার কাছে

মন বলে একদিন সারা রাত
কবিতা শোনাবো তোমাকে

মন বলে একদিন সাগর সৈকতে
দুজনে ডুব দেবো এক সাথে

মন বলে একদিন পার্কে বসে
নিদ্রাহীন কাটাবো দুজনে

মন বলে একদিন যুগলমূর্তি হব
তুমি আর আমি একসাথে

No comments:

Post a Comment