১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

Saturday, March 15, 2014

আর একটি দিন

আর একটি দিন
কথক মিত্র

আকাশ মেঘ চূঁড়ায় আমি নিশি দেখেছি,
স্রোতস্বিনীর ত্রিতালে সুর তুলেছে
অর্ধেক বুড়ী হওয়া ঘুমহারা চাঁদ নিঃপ্রান,
অভিনীত অভিমান ।আমায় ঘরছাড়া
করলো ওরা, জানালাটা খোলা রেখে আমি ছুটছি মুক্ত আলোতে
প্রাঙ্গন মুহুরীর চিলেকোঠর চাঁদরে
আমি ঢেকে রেখেছি নিজেকে ।
ঠুকরে পরা ঈর্ষনীয় চাঁদের আলো
দু’হাতে ধরি,অবলীলায় নৃত্য করে ওরা
ঘ্রান নিই...সুঘ্রান..বিষ্ময়  ।
মৃত্যুর আগে এটাই বুঝি শেষ ঘ্রান
আমার চোখে জড়তা এসে যায়, ঘুম ঘুম তন্ময়ের আড়ষ্টতা
শরীরে ঝাকি দেয় এক অচেনা অনুভূতি,
এ বুঝি বেঁচে থাকার আনন্দ, আকাঙ্খা জাগে
আর একটু....আর একটু বেশী বায়ু যদি পারতাম নিতে
হৃদপিন্ডের বায়ুকুঠুরীতে......

হয়ত আর একটি দিন...আর একটি দিন......

No comments:

Post a Comment