১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

Saturday, March 15, 2014

নীলাম্বরী

   নীলাম্বরী
        নুরুল আমিন খোকন

খুব বেশি জ্বালাতে ইচ্ছে করে তোমাকে
কেনো জানো?
তোমাকে না জ্বালালে যে আমার
দিনটা ভালো যায় না
তোমাকে সব সময় কাছে পেতে ইচ্ছে করে
যখন তখন ফোন করতে ভালো লাগে
বক বক করে তোমার কান ঝালা পালা
 করে দিতে খুব মন চাই
তারপর তুমি যখন রেগে গিয়ে বকা দাও,
সে সুমিষ্ট বকা খেতে খুব ভালো লাগে
আমি তোমাকে ভাবতে চাইনা,তবুও বার বার
একটি ভাবনা তাড়া করে বেড়ায় আমাকে
প্রতিনিয়ত, এইসব কিছু আর কয়েক
দিনের জন্য,এর পর কেউ তোমাকে
আর জ্বালাবে না,তোমাকে ফোন করে
অযথা বকবক করবে না
তুমি কোন ছেলের সাথে কথা বললে
আর কেউ হিংসাও করবে না
কোন কারণ ছাড়া অযথা ঝগড়া
করবে না তোমার সাথে
খুব শান্তিতে থাকবে, তাই না?
সেটা ভেবে এখন আমার খুব
হিংসা হচ্ছে
হিংসুটে, ঝগড়াটে অভিমানী ছেলেটা
যখন তোমার জীবন থেকে চিরতরে
হারিয়ে যাবে,
তখন তোমার কেমন লাগবে?
নাকি পরম শান্তির দীর্ঘ নিঃশ্বাস ফেলবে?
আনন্দে পাটি দিবে?
যাক,অবশেষে আপদ বিদায় হলো
তাই না?
এই যে অযথা তোমাকে রাগায়,
পড়াশুনার কথা বলে তোমার মাথা
খারাপ করে দিই,জোড় করে
তোমাকে আমার কবিতা শুনাই,
তোমার সব কিছুতেই অনাধিকার চর্চা করি
আমি জানি কতটা পেইন লাগে তোমার
এখন তো দিনে হাজার বার বলি
তোমার সাথে কথা বলবো না আড়ি
সব কিছু ভূলে গিয়ে পরক্ষনে আবার
ফিরে আসি তোমার কাছে
তবে মনে রেখ একদিন সব কিছু
বন্ধ হয়ে যাবে
তুমি হয়তো বুঝতেও পারবে না
ঘুমের সময়, কাজের সময়,পড়ার
সময় তোমার মুঠোফোনটা
আর যখন তখন বেজে ওঠবে না
ইস,কি আরামেই না থাকবে,
তাই না?
তোমার আরামের ঘুম হারাম করতে
আমি যে আর থাকবো না
আচ্ছা নীলাম্বরী, সেই শান্তিময় সুখের
সময়ে কখনো কি
আমাকে একটু মিস করবে?
কখনো কি একটু ইচ্ছে করবে না
এই অভিমানী ছেলেটা কে
কাছে পেতে?

উৎসর্গ: আমার ভালোবাসা কে

No comments:

Post a Comment