১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

Saturday, March 15, 2014

নির্বাক স্বাধীনতা

নির্বাক স্বাধীনতা
আহাম্মদ কবীর (হিমেল)

কাদানু গ্যাসে কাঁদো কাঁদো চোখে
রবার বুলেটের আঘাতে রক্তমাখা বুকে,
নির্বাক স্বাধীনতার জ্বালা ধরা মুখে
কতো আর থাকতে পারি সুখে ?

পেট্রোল বোমার দাউ দাউ আগুনে
আচমকা ককটেলের বিস্ফোরণে,
আতঙ্কগ্রস্থের বিষাক্ত সংক্রামণে
মুক্ত বায়ু পাবো কি বসে থেকে লনে ?

এ কোন উৎসবে মেতেছে দেশ, রক্তের হলি খেলায়
চলে যেতে হবে কত তাজা প্রাণ কেন অবেলায় ?
তোমার আমার চাওয়া পাওয়ার অপূর্ণ খাতায়
ছোপ ছোপ রক্তের দাগ প্রতিটি পাতায়

নির্বাক হে স্বাধীনতা এড়াতে পারকি তোমার দায়
ত্রিশ লক্ষ শহীদের আত্মদানের জাতী আজ পুর্নাঙ্গ মুক্তি চায়

No comments:

Post a Comment