লাসভেগাসে
একদিন
// ইকবাল রাশেদীন
ছুঁড়ে মেরেছি
মুদ্রাটি শূন্যে
হেড হলে
তুমি, টেইল হলে না ।
বনবন করে
লাটিমের মতো ঘুরছে ধাতব মুদ্রা
সেই সাথে
ঘুরছে
গ্রহ,
নক্ষত্র, আকাশ, বাতাস-
ঘুরছে তাবৎ
পৃথিবী আমার ।
কোত্থেকে এক
চতুর চিল এসে তখন
ছোঁ মেরে
নিয়ে গেল
ভাগ্য
নির্ধারণের ঘূর্ণায়মান জুয়াড়ী কপাল ।
তুমি
দীর্ঘশ্বাস ছাড়লে, আমিও;
কার
দীর্ঘশ্বাসে কষ্ট বেশী ছিল
জানা হল না -
আজও ।
No comments:
Post a Comment