মোহ~~
-হরিশঙ্কর রায়
নিবারিত মোহের দিনগুলি কেটে গেছে এবেলায়,
কালবেলায় ফিরে এসে ঘরে অন্ধকার ।
এমনও তো দিন এসেছিল
উঠোন জুড়ে
মুঠো মুঠো স্বপ্নরা হেসে খেলে রাঙাত জীবন,
এমনও দিন এসেছিল তালের পরে তাল রেখে,
তালে-লয়ে কণ্ঠে বাজতো গান ।
এভাবেই চলতে চলতে
চৌকাঠে দাঁড়িয়েছে মধ্যযৌবন,
বাস্তব এসে ডাকে অহর্নিশ;
অবারিত অসীম চেয়ে চেয়ে
দুয়ারে কালবেলা
কেটে গেল মোহভঙ্গের দিন ।
===============
-হরিশঙ্কর রায়
নিবারিত মোহের দিনগুলি কেটে গেছে এবেলায়,
কালবেলায় ফিরে এসে ঘরে অন্ধকার ।
এমনও তো দিন এসেছিল
উঠোন জুড়ে
মুঠো মুঠো স্বপ্নরা হেসে খেলে রাঙাত জীবন,
এমনও দিন এসেছিল তালের পরে তাল রেখে,
তালে-লয়ে কণ্ঠে বাজতো গান ।
এভাবেই চলতে চলতে
চৌকাঠে দাঁড়িয়েছে মধ্যযৌবন,
বাস্তব এসে ডাকে অহর্নিশ;
অবারিত অসীম চেয়ে চেয়ে
দুয়ারে কালবেলা
কেটে গেল মোহভঙ্গের দিন ।
===============

No comments:
Post a Comment