“তোমায় নিয়ে হারাবো বলে”
মঈনুল রনি
তোমায় নিয়ে হারাবো বলে
বুনেছিলাম আমি স্বপ্ন শত,
তোমায় নিয়ে ভাবুক আমি
ভাবনায় আমি অবিরত
তোমায় নিয়ে গাইব আমি, আমাদেরই গান
নাচুক গান এ , উন্মাতাল এ উন্মাদ এ প্রাণ
তোমায় নিয়ে দেব পাড়ি সহস্র সমুদ্দুর
তুমি আমি যতই থাকি যোজন যোজন দূর
স্বপ্ন দেখি, স্বপ্ন বুনি তেপান্তরের পানে
যতই থাকি দূরে তোমার কাছে ডেকে আনে
ভিজবো আমি তোমায় নিয়ে নামুক না বৃষ্টি
যতই পরুক শিলা, তবু হউক অনাসৃষ্টি
তোমায় নিয়ে বেড়াবো ভেসে নীলাকাশ দিনরাত
হেসে উঠবে দূর সমুদ্র পাহাড় হয়তোবা বাকা চাঁদ
তোমায় নিয়ে কাদব আমি জীবনের কান্না
তুমি পাশে আছি আমি কার ধার ধারি না
তুমি আমি একাকার রঙ্গিন স্বপ্ন বুনা
অমানিশা পাড়ি দিয়ে সুখের গল্প শুনা
চলই না আবার হারাই উল্লাসে মাতি
কয়দিনেরই বা এ পৃথিবী তুমি আমি সাথী
No comments:
Post a Comment