১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

Monday, April 14, 2014

কবিতা

বন্দী জীবন
প্রিতম আদনান

স্বার্থপর এই পৃথিবীতে এসেই দেখেছি
বিবর্ণ শুকনো পাতার মত
ভাঙ্গাচোরা সম্পর্ক।

জমকালো আয়োজনের বিপরীতে
লুকিয়ে থাকা হায়নার মত দৃষ্টি!
নিমিষেই ভেঙ্গে দেয় সমস্ত স্বপ্ন।

এই আমি, কত নির্ঘুম রাত জেগে 
নিঃশব্দে এঁকেছি জস্না বাসর,
সবই ভেঙ্গে যাবে কোন এক দীর্ঘশ্বাসে। 

এই পৃথিবী, এই সম্পর্ক
অর্বাচীন আনন্দে হেটে যাবে অবিরাম!
কিন্তু আমি?
সেই সব সম্পর্কের চাকায় পিষ্ট হব।

এত কোলাহলের মাঝে, নিঃসঙ্গতার অভিমানে ধ্বংস হব।

No comments:

Post a Comment