অণুগল্প
কথা ।
তাকিয়ে থাকি এখন সেই সময়ে ,যখন কিছু অপরিণত মস্তিস্কের আবদারে খণ্ডিত
আমার আপন ভুবন ।
আজ আমি তাই , নগর বিহীন বিশ্বনাগরিক , নেই মোর কোন পরিচয় , আছে শুধু,
দুমুঠো অন্নের হাহাকার
আর ফিরে ফিরে দেখা সুবর্ন সময় গাঙচিল আর ফড়িং মুহুর্তের ......চোখের সীমায় ।
যা হারায়, তা হারায় ... ফিরে নাকো আর ... তবু তার রেশ রয়ে যায় আজীবন,
মনের গহীন কোনও এক নির্জনতায় ... , আর সেই অব্যক্ত বেদনারা চলার পথে
অশ্রু ঝরায়।
নিশ্চিন্ত জীবন ছিল এক সুদুর সেই প্রান্তরে ... হাসি-কান্নায়,
মান-অভিমানে (হয়ত) , কিন্তু আজ হাসি-কান্না, মান -অভিমান বর্জিত এক পাথর
জীবন ।। যতদূর দৃষ্টি যায় , শুধুই অন্ধকার ।
অন্ধকার ভেঙ্গে ভেঙ্গে আলোকের পথ সন্ধান , প্রতিনিয়ত ক্ষত-বিক্ষত সন্মান
,। বেঁচে থাকি বা আছি সেই বাঁচার অর্থহীনতায়।
শুধুই রক্তের স্রোতে স্নান ... সারাটা জীবন ।
২।প্রেম
পুর্ণিমা রাত
চাঁদ ঠেস দিয়ে আকাশের গায়ে ,
আলপনা আঁকে
তোমার গভীর চোখে ......
আলপথ ধরে
উদাসী সময় হেঁটে যায়
কে জানে কোন বিরহীর ঠিকানায় ...
আমি শুধু দেখি ,
তোমার গভীর চোখে
জ্যোৎস্নার খেলা...
আনমনে,
আর
ডুবে যাই সময়ের স্মৃতি ভুলে
অনন্ত ভালবাসায় .........।।

No comments:
Post a Comment