রংমিলান্তি
মৈত্রী গোস্বামী
এক টেলিপ্যাথি ক্ষনিকের সাথী
ফোনটা হটাত বাজে,
দোল পূর্ণিমার সান্ধ্যআলোক
কে যেন ডাকছে কাছে|
তবু লাগে ভয় তাইতো তখন
ফোনটাকে করি বন্ধ,
এমন সময় শুনতে পেলাম
কলিং বেলের শব্দ|
দরজা খুলতে আরো বেশি ভয়
চারিপাশে নেই কেউ,
কিন্তু হটাত শরীর কাঁপায়
সাতরঙা এক ঢেউ |
বললো এসে জড়িয়ে ধরে
তুমিতো মাখোনি রং,
রঙিন শ্রেষ্ঠ রামধনু আমি
সাজাবো তোমায় সং|
অনেক আছে মোর রঙের ডালি
হরেক রকম মজা,
রঙিন শ্রেষ্ট রামধনু আমি
রঙের দেশের রাজা |
নব প্রেমাশিস হৃদয়ে এখন
সাতটি রঙের বাস,
বৃন্দাবনের কুঞ্জবনে কাটল একটি রাত ||
No comments:
Post a Comment