এই প্রাণ লুকিয়ে আছে
-ও য়া সি ম র হ মা ন সা নি।
চৈত্রের নিশি তারার মাঝে
নির্ঘুম ফাল্গুনী চাঁদের রাতে,
নবান্নের নব পিঠার আমেজে
পল্লী বাউল গানের আসরে
আমার এই প্রাণ লুকিয়ে আছে।
ধানক্ষেতের চিপ চিপ সরে
অগ্রাণের তুর ভরা সবুজ মাঠে,
ভোরের কৃষকের লাঙল কাধে
বাংলা জননীর সবুজ-শ্যামল সাঁজে
আমার এই প্রাণ লুকিয়ে আছে।
শুভ্রসাদা বেলী ফুলে
নিটোল হাওয়ায় কাঁশবনে
লাল রঙা ঐ কলমী ফুলে
শিশির ভেজা দুর্বা ঘাসে
আমার এই প্রাণ লুকিয়ে আছে।
পল্লীগাঁয়ের মাটির গন্ধে
সহজ-সরলা ঐ বালিকার সঙ্গে
বিরহী প্রিয়ার হৃদ পিন্ডে,
উদাস দ্বীপ্রহর কদম্ভ তলে
আমার এই প্রাণ লুকিয়ে আছে।
নিশি ভোর জেগে জেগে
জোনাকীর ঝিলমিল আলোতে,
জারী-সারী বাংলা কাব্যে
পুথিগাথাঁ ও যাত্রার আসরে
আমার এই প্রাণ লুকিয়ে আছে।
চির চেনা শীতের কমলা রৌদ্রে
নদীর তীরে রোদ্র স্নানে,
গ্রীষ্মের ঘোলা পুকুর জলে
একঝাঁক বাধঁন হারা বালকের মনে
আমার এই প্রাণ লুকিয়ে আছে।
No comments:
Post a Comment