১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

Monday, April 14, 2014

“আমায় তুমি চিঠি দিও”

“আমায় তুমি চিঠি দিও”
             মঈনুল রনি 

আমায় তুমি চিঠি দিও,লাল নীল খাম
মিথ্যে হলেও দিও চিঠি, ভাববো আমি তোমায় পেলাম
আমায় তুমি স্বপ্ন দিও, রঙ্গিন লাল নীল বেগুনী
যদিও পাই ভয় দেখতে স্বপ্ন, ভেঙ্গে যায় আজীবনই
আমায় তুমি সুখ দিও, অবিরত সীমাহীন
চাই ভাসতে আমি তোমার সুখে, রাত দিন অন্তহীন
তুমি আমায় কষ্ট দিয়ো , দিও কিছু বেদনা
তবু থেকোনা তুমি কভু আনমনা, নিলাম আমি সব যাতনা
আমায় তুমি হাসতে দিও, ভুলে গেছি আমি আজ
হাসি নেই মুখে আমার, বাইরে কেবল মুখোশ সাঁজ
আমায় তুমি কাঁদতে দিও, কাঁদতে আমি ভুলিনি কভু
যতই  হউক বন্যা, জানি তুমি ডুববে না তবু
আমায় তুমি উড়তে দিও, তোমার পাশে
হউক বৃষ্টি বজ্রপাত, তীব্র ঝড় হাওয়া আসুক না আসে
আমায় তুমি ভালবাসতে দিও, শুধু তোমায়
না হয় বাস্তবতায়, হউক তব কল্পনায়
কাটুক না সময় স্বপ্নে বিভোর ,তুমি আমি তব একাকার
পরাজয়টা থাক না আমার, জয় হউক তব কল্পনার, জয় হউক ভাবনার
(৪/৪/১৪ )

No comments:

Post a Comment