সমাজ সাজাও
সৃষ্টি দিয়ে ভাঙো, জীবনের অপূর্ণতা, জীর্ণ সংস্কারের খিলি,
চন্দ্রবিন্দুর নদীতে যেখানে ব্যর্থতা,গড়ো তোল চোখের বালি।
সমাজ সংসারে, অন্যায়ের দম্ভকে, ভাঙো কাব্যের কালিতে,
বদলে,দাও সাজিয়ে দাও, জ্ঞানের প্রাসাদে, স্বপ্নের ঢালিতে।
ধরো সত্যের গান, রাখো মানীর মান, বিবেকের ধারাপাতে,
এক সাথে গাঁথা বর্ণ বাঁধো তাঁতীর মতো জীবনের আদালতে।
সংখ্যলঘু অন্যায়ের কারিগর, আকাশের থোকা কালো মেঘ,
তন্দ্রা ছাড়ো,আঁখি মোছো, ভাঙো বিঘ্নের দ্বার, গড় মনে নেক।
দিগন্তব্যাপী তীব্র প্লাবন আনো, শৃঙ্খলতায়,ন্যায়েরপক্ষে গান,
বেপরোয়া অনিয়মের সিঁড়িঁ,বিদ্রোহ করো,রাখো কবিদের মান।
তুমি কবি,লিখো কবিতা,মনে রঙ রাঙিয়ে সাহিত্যের রূপ রসে
জ্বলুক আগুন, উঠুক তুফান, কাব্যমনে, অন্যায় যেন যায় ধসে।
কয়লার বুকে কলঙ্ক লেপা,কালো কালিতে,তবু স্বর্ণ করে আঁশ,
অজ্ঞান তারা তাই দিশেহারা, ভালোবেসে করাও তাদের বাস।
ন্যায়ের অমরার অমৃত-সাধনা জাগাও, তাদের জীর্ণ শীর্ণ মনে,
পুস্প বরিষণ করো, শিশির সজল প্রাণে,কল্যাণ যেন বয়ে আনে।
বেদনার দাহে,পুষ্পঞ্জলি করো,পুষ্প-প্রগল্ভায়,সুরেলা বাঁশির সুরে
প্রজাপতির চঞ্চল পাখায়,আশার বাণী লিখো,নষ্ট মন যেন পুড়ে ।
অদৃশ্য তাদের স্বপ্নের সমাচ্ছন্ন ,ঘুর্ণিত মনে,অনউর্বর জ্ঞনের মাটি,
উচ্চৈঃশ্রবাদে উন্মোচিত করো,স্বপ্নের সন্ধান,জীবন হবে পরিপাটি ।
প্রশ্ন জাগাও তাদের নিরুত্তর প্রাণে,ন্যায়-অন্যায়ের ভালো
স্বপ্নহীন জীবন, অবরুদ্ধ মন, প্রচ্ছদপটে, পলিমাটি বসা চৌদিক ।
স্বপ্ন সবুজের নিবিড়তায়, ঐতিহ্য মুক্তির পথে ন্যায়ের শক্ত ঘাটি,
বসন্ত আসুক আজ আন্দোলিত প্রাণের শাখায়, খাঁটি ভুবন মাটি।
রচনাকাল
০৯।০৪।২০১৪
ইউ এ ই।
No comments:
Post a Comment