কল্পবিলাস
-হরিশঙ্কর রায়
ইচ্ছে ছিলো এখানে যাওয়ার,
ইচ্ছে ছিলো ওখানে যাওয়ার,
স্বপ্ন দৌড়ের রাতদিন চৈত্র এসে গেল
তবু তৃষ্ণার জল মেলে না এ বুকে ।
বিষণ্ণ নয়ন থেকে দু'এক ফোঁটা জল যদি আসে
শ্রাবণ ধারার মতো
দু'কুল ছাপিয়ে থৈ থৈ করে--
ইচ্ছে প্লাবনে আমি বানভাসি ।
অতঃপর ভেসে ভেসে ভেসে---
আমার ইচ্ছা,
আমার ফিরে আসা,
আমার স্বপ্ন দৌড়
সব গৌণ হয়ে আসে ।
প্রচণ্ড চৈত্রের দাবদহে
আমার ইচ্ছে এখন
কল্পবিলাস ভাত-ঘুমে
ডুবে আছে__
৩ এপ্রিল ২০১৪ খ্রিঃ
কৃষ্ণকুঞ্জ, রংপুর ।
-হরিশঙ্কর রায়
ইচ্ছে ছিলো এখানে যাওয়ার,
ইচ্ছে ছিলো ওখানে যাওয়ার,
স্বপ্ন দৌড়ের রাতদিন চৈত্র এসে গেল
তবু তৃষ্ণার জল মেলে না এ বুকে ।
বিষণ্ণ নয়ন থেকে দু'এক ফোঁটা জল যদি আসে
শ্রাবণ ধারার মতো
দু'কুল ছাপিয়ে থৈ থৈ করে--
ইচ্ছে প্লাবনে আমি বানভাসি ।
অতঃপর ভেসে ভেসে ভেসে---
আমার ইচ্ছা,
আমার ফিরে আসা,
আমার স্বপ্ন দৌড়
সব গৌণ হয়ে আসে ।
প্রচণ্ড চৈত্রের দাবদহে
আমার ইচ্ছে এখন
কল্পবিলাস ভাত-ঘুমে
ডুবে আছে__
৩ এপ্রিল ২০১৪ খ্রিঃ
কৃষ্ণকুঞ্জ, রংপুর ।

No comments:
Post a Comment