যদি ভুলবশত
---- ইয়াসিন আরাফাত
________________________
আমার পরীক্ষার খাতাগুলো যদি
ভুলবশত হঠাৎ কবিতার খাতা হয়ে যেত;
তবে বেশ মজা হতো— আমি পৃষ্ঠায় পৃষ্ঠায়
আমার শ্রেষ্ঠ কবিতাগুলোকে সুন্দর সাজিয়ে দিতাম।
পরীক্ষক আমার খাতা খুলে অবাক হতেন—
অবাক কান্ড! সত্যি কী অবাক কান্ড!
সমস্ত খাতা খুঁজে পরীক্ষক কোথাও
একটা কবিতা পেতেন না।
অবাক কান্ড! সত্যি কী অবাক কান্ড!
আমার কবিতাগুলো সব হেরেমখানার
রক্ষিতা হতো, না হয় হতো বাইজি;
একেবারে যেন সেই নবাবী আমল!
তারপর রাতভর মনোরঞ্জন! শেষে
মারহাবা! মারহাবা!
তারপর—
সোনার মোহর নয়, পরীক্ষার খাতায়
পরীক্ষক দিতেন শতভাগ নম্বর।
---- ইয়াসিন আরাফাত
________________________
আমার পরীক্ষার খাতাগুলো যদি
ভুলবশত হঠাৎ কবিতার খাতা হয়ে যেত;
তবে বেশ মজা হতো— আমি পৃষ্ঠায় পৃষ্ঠায়
আমার শ্রেষ্ঠ কবিতাগুলোকে সুন্দর সাজিয়ে দিতাম।
পরীক্ষক আমার খাতা খুলে অবাক হতেন—
অবাক কান্ড! সত্যি কী অবাক কান্ড!
সমস্ত খাতা খুঁজে পরীক্ষক কোথাও
একটা কবিতা পেতেন না।
অবাক কান্ড! সত্যি কী অবাক কান্ড!
আমার কবিতাগুলো সব হেরেমখানার
রক্ষিতা হতো, না হয় হতো বাইজি;
একেবারে যেন সেই নবাবী আমল!
তারপর রাতভর মনোরঞ্জন! শেষে
মারহাবা! মারহাবা!
তারপর—
সোনার মোহর নয়, পরীক্ষার খাতায়
পরীক্ষক দিতেন শতভাগ নম্বর।
No comments:
Post a Comment