১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

Monday, April 14, 2014

মৌসুমী রায়(ঘোষ) এর কিছু লেখা



সঙ্কল্প
-মৌসুমী রায়(ঘোষ)

বিদ্রূপ করতে পারো,
ঘৃনাও ছেটাতে পারো,
শ্লেষে বিঁধতে পারো আমায়|
আমার রাস্তা নিশ্চিত, অটল|

বন্ধু
-মৌসুমী রায়(ঘোষ)

আপেল বাগানে ক্ষুধা নিবৃত্তির চেষ্টায়
জুটেছিলো পাহাড়াদারের মার|
পথের পেয়ারা গাছ হাত বাড়ালো|

মাতৃত্ব
-মৌসুমী রায়(ঘোষ)

আমার সন্তান আমাকে
মাবলবেই|
অন্যের যদি বলে,
সাথ`ক মাতৃত্ব।

কর্ষন
-মৌসুমী রায়(ঘোষ)

ধরিত্রীর উর্বর শরীরে
লাঙ্গল চাষ|
সে কি সৃষ্টির আনন্দে,
না কি অপমান ছড়াতে?

সামর্থ
-মৌসুমী রায় (ঘোষ)

পথের ধারে ওদের দেখে
কবিতা লিখতে বড়ো
লজ্জাবোধ হয়|
এছাড়া কি আর কিছুই করার ছিলো না?

হিসেব
মৌসুমী রায়(ঘোষ)

তোমার হিসেবী ভালোবাসা-
মরুর বুকে বৃষ্টিপাত|
স্নিগ্ধতার আগেই
বাষ্পীভূত|

মৌসুমী রায়(ঘোষ)
পি-৬২, কালিন্দী হাউসিং এস্টেট,
কলকাতা-৭০০০৮৯
ওয়েস্ট বেঙ্গল, ভারত

No comments:

Post a Comment