১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

Thursday, February 13, 2014

আহাম্মদ কবীর (হিমেল) এর অনুকাব্য

1.
হৃদ কম্পন
আহাম্মদ কবীর (হিমেল)

গত কাল আনুমানিক রাত একটা চল্লিশ মিনিটে
আমার হৃদয়ের অন্তস্থলে প্রচণ্ড হৃদ কম্পন অনুভুত হয়।
রিক্টার স্কেলে যার মাত্রা ছিল ছয় দশমিক আট !
আমি হতভম্ব হয়ে অবলোকন করলাম
তুমি নামক নড়বরে ভিত্তিটা টিকে গেল এ যাত্রায় আবারও ।
অথচ প্রচণ্ড মজবুত পায়েলিং সহ সু বিশাল অবিশ্বাসের স্তম্বটা
ভেঙ্গে পড়ল নিমিষেই প্রকাণ্ড আওয়াজে ।
ক্ষয় ক্ষতির পরিমাণ নিরুপন করা বড় মস্কিল হয়ে দাঁড়িয়েছে !
অভাব, অভিযোগ, অহেতুক ক্ষোভ সবকিছু চাপা পড়ে গেছে ধ্বংসস্তূপের নিচে
বিশ্বাস, ভাল লাগা কিছুটা আহত হলেও এখন পুরাপুরি সুস্থ ।
শোভাকাংখিরা খবর পেয়ে দ্রুত ছুটে আসে
ইতিহাসের পাতায় সর্বোচ্চ রেকর্ড মাত্রায় টিকে গেলে তুমি
আশান্বিত হয়ে জরুরী অবস্থায় জারী হল
তুমি ছাড়া সকলের হৃদ মহলে প্রবেশের নিষেধাজ্ঞা ।
বিশ্বাস প্রতিস্থাপনে দূর হল সকল শঙ্কা, ভয়
মনের সিগন্যালটা বেজে উঠে সব সময় তোমার কথা কয়।


2.
অম্লান একুশ
আহাম্মদ কবীর (হিমেল)

একুশ তুমি আমার ভাই -এর
রক্তে ভেজা শাট ।
একুশ তুমি আমার হৃদয় পটে
অম্লান সোনালী শস্যের মাঠ।

একুশ তুমি আমার মায়ের
বেদনার অশ্রুসিক্ত নয়ন ।
একুশ তুমি আমার কাঙ্ক্ষিত
সোনালী স্বপন।

একুশ তুমি অপ্রতিরোধ্য
দূর্বার সংগ্রাম।
একুশ তুমি সবার কাছে
সাম্যের সন্মান।

একুশ তুমি পিতার চিত্তে
তুষের অনল ।
একুশ তুমি খুশীর জোয়ারে
বাঁধা মুক্ত সকল।

একুশ তুমি আমার চোখে
আবার সম্মেলন।
একুশ তুমি নিঃস্ব মায়ের
যক্ষের ধন।

একুশ তুমি পুত্রহারা মায়ের বুকে
শঙ্কনীল বেদনা।
একুশ তুমি বাংলার বুকে
স্ব-গৌরব স্বাধীনতা।

একুশ তুমি আমার হৃদয়ের ক্যাম্পাসে
অবিরত রক্ত ক্ষরণ।

একুশ তুমি বেদনা ও আনন্দের
সু-স্পষ্ট স্মৃতি চারন।

একুশ তুমি আমার বুকে
উষ্ণ আবেগের পীযুষ ধারা।
একুশ তুমি বজ্রকন্ঠ
যারা মাতৃভাষা হারা।

একুশ তুমি সুপ্ত হৃদয়ের কোনে
সূক্ষ্ম আশা।
একুশ তুমি আমার মায়ের
অমর বাংলা ভাষা।

একুশ তুমি এখন
আন্তর্জাতিক সন্মান।
একুশ তুমি স্ব-গৌরবে
সবার বুকে চির অম্লান।

3.

অস্তিত্ব 
আহাম্মদ কবীর (হিমেল)

তুমি অপরূপা মোহনিয় চাঁদ 
আমি কুৎসিত অন্ধকার ! 
আমাকে ছাড়া তোমার 
কি আছে বড়াই করার ?

No comments:

Post a Comment