আমাকে ছুঁয়ে যায়
জয়া চক্রবর্তী
আমাকে ছুঁয়ে যায় নিবিড় অনুভব ,
আমাকে ছুঁয়ে যায় ঝরা সময়ের সোনা গান ,
ছোটবেলার কৃষ্ণ সাগরে আজস্র স্মৃতি ,
আমাকে ছুঁয়ে যায় স্নেহের দান । । ।
গলি ঘুঁজিতে হোঁচট লাগে ,
কৈশোর শেষ হওয়া ডাগর গানে ,
অশরীরী অপেক্ষা মাখা জ্যোৎস্নায় ,
চোখের চেয়ে বড়ো না দেখা ব্যবধানে ,
ভাঙে স্বপ্নের সোনালী পিরিচ ,
ভাঙে মখমলে ঢাকা প্রিয় পুতুলের সাজ ,
স্নেহের পাশাপাশি কালো আগুন ,
তোমার সঙ্গে আচমকা হুল্লোড় , তোমার সাথেই কালো আগুনের আঁচ -
তোমার মশালেই আগুন জালাই ,
তোমার বরফেই পাগলামি সেরা ,
ঈষৎ সবুজ আদরে নিজেকে গড়েছি বার বার ,
হাল্কা পায়ে , ফেরার নিয়মেই ফেরা , , ,
তোমার আঙুলে অধরার লীলা ,
তোমার স্বপ্নে বান ভাসি ,
প্রজাপতি আমি , গায়ে মেখে সব্জেটে সকাল ,
ভালোবাসায় শৈল্পিক আলোআঁধারির খেলা । । ।
বুঝেছি , বাস্তব বড়ো রুক্ষ ,
ক্ষুধার্ত পেট কথা শোনে না ,
নগ্ন আয়না লেখে বারুদের গন্ধ ,
সপ্নালু আলপথ ধরে মন আর চলে না ।
তোমার বিদ্রোহ তোমার কবিতা তুমি লেখো ,
লেখো , এই মহানগরীর ব্যস্ততায় ও শনিবারের তাসে ,
তোমার বিদ্রোহ তুমি সাত সুরে এঁকো ,
দ্যুতিময় বাস্তব ও কালো সন্ত্রাসে , , ,
জয়া চক্রবর্তী
আমাকে ছুঁয়ে যায় নিবিড় অনুভব ,
আমাকে ছুঁয়ে যায় ঝরা সময়ের সোনা গান ,
ছোটবেলার কৃষ্ণ সাগরে আজস্র স্মৃতি ,
আমাকে ছুঁয়ে যায় স্নেহের দান । । ।
গলি ঘুঁজিতে হোঁচট লাগে ,
কৈশোর শেষ হওয়া ডাগর গানে ,
অশরীরী অপেক্ষা মাখা জ্যোৎস্নায় ,
চোখের চেয়ে বড়ো না দেখা ব্যবধানে ,
ভাঙে স্বপ্নের সোনালী পিরিচ ,
ভাঙে মখমলে ঢাকা প্রিয় পুতুলের সাজ ,
স্নেহের পাশাপাশি কালো আগুন ,
তোমার সঙ্গে আচমকা হুল্লোড় , তোমার সাথেই কালো আগুনের আঁচ -
তোমার মশালেই আগুন জালাই ,
তোমার বরফেই পাগলামি সেরা ,
ঈষৎ সবুজ আদরে নিজেকে গড়েছি বার বার ,
হাল্কা পায়ে , ফেরার নিয়মেই ফেরা , , ,
তোমার আঙুলে অধরার লীলা ,
তোমার স্বপ্নে বান ভাসি ,
প্রজাপতি আমি , গায়ে মেখে সব্জেটে সকাল ,
ভালোবাসায় শৈল্পিক আলোআঁধারির খেলা । । ।
বুঝেছি , বাস্তব বড়ো রুক্ষ ,
ক্ষুধার্ত পেট কথা শোনে না ,
নগ্ন আয়না লেখে বারুদের গন্ধ ,
সপ্নালু আলপথ ধরে মন আর চলে না ।
তোমার বিদ্রোহ তোমার কবিতা তুমি লেখো ,
লেখো , এই মহানগরীর ব্যস্ততায় ও শনিবারের তাসে ,
তোমার বিদ্রোহ তুমি সাত সুরে এঁকো ,
দ্যুতিময় বাস্তব ও কালো সন্ত্রাসে , , ,

No comments:
Post a Comment