আবোল -তাবোল!
--------------------শাহজাহান পারভেজ রনিএ আমার কেমন খেয়াল
বাঙ্গাল খেয়াল,
ভাঙ্গিতে চায় সৃষ্টিসুখে
প্রবীন দেয়াল!
একের পিঠে এক চাপিয়ে
দুই এর পদ্য
গড়তে রাজি কথার কথায়
কথা দিয়ে অনবদ্য।
এ আমার কেমন তৃষা
চরম নেশা
গেরুয়া গায়ে তত্ব মালায়
বাউল বেশা।
তার না বেঁধে সুর বাধিবার
প্রবল আপোষ
দিন কিনিবার পয়সা ছাড়া
তরুন তাপস!
এ আমার কেমন আজিন
ছিন্নতর দু:খ ঢাকা
হীম ছাড়া ওম জয় করিবার
উল্কি আঁকা।
এ আমার কেমন কাব্য,ছন্ন ছাড়া
শব্দ ছাড়া ছন্দ বিহীন
রাত পেরোনো ক্লান্তি মাখা
সূর্যরোদে অর্বাচিন।
মেঘের কোলে মেঘ হতে আজ
আকুল ব্যাকুল
বৃষ্টি ছেড়ে সজীব হতে
চায় যেন ফুল!
এ আমার কেমন খেয়াল খরতাপি
পুড়ছে হাজার
কাল পেরিয়ে গ্রাম ছাড়িয়ে
এ কোন বাজার!
সঙের মতে সঙ সাজুনির
দিব্যি মতো
রঙ ছড়িয়ে আকাশ আলোয়
আলোক যত।
এ আমার কেমন আকাল
যাচ্ছে চলে ভিন্ন দিন
খেয়াল আমার খেয়ালী তাই
শুধতে তাড়া আয়েশী ঋন।
এ আমার কেমন খেয়াল
বাঙ্গাল খেয়াল,
মনের ভিতর সুখের আহাশ
উলটপালট এহাল-বেহাল!
No comments:
Post a Comment