সাদা কষ্ট
ডাঃ ফরিদ - উজ - জামান খান
যাবো আমি সেই ধল পাহাড়ে
যেখানে কষ্টের সাদা সাদা মেঘ
এলোচুলে পা ছড়িয়ে বিনুনি কাটে!
যেখানে টুপটাপ ঝরে বৃষ্টি মুক্তো হয়ে
কিশোরীর কপোল বেয়ে!
যেখানে পাথরের বুক চিড়ে অবাক বিস্ময়ে
দোল খায় কষ্টের শিশু ক্যাকটাস!
যেখানে ঝরে শিউলী উড়ে বরফকুচি প্রতি
রাতে!
যাবো আমি যাবোই!
যেখানে কষ্টের সাদা সাদা মেঘ
এলোচুলে পা ছড়িয়ে বিনুনি কাটে!
যেখানে টুপটাপ ঝরে বৃষ্টি মুক্তো হয়ে
কিশোরীর কপোল বেয়ে!
যেখানে পাথরের বুক চিড়ে অবাক বিস্ময়ে
দোল খায় কষ্টের শিশু ক্যাকটাস!
যেখানে ঝরে শিউলী উড়ে বরফকুচি প্রতি
রাতে!
যাবো আমি যাবোই!
কষ্টের শ্বেত বারতা নিয়ে
শোনাবো মিলনের কষ্ট খোর
কি করে কষ্ট পেতে পেতে, কষ্ট ভালোবেসে
সাদা হয়ে যায় মেরুর ভল্লুক
হাটে চার পায়ে, বুকে ভর দিয়ে
চোখে মুখে
বরফের সোনা
যাবোই আমি যাবো!
শোনাবো মিলনের কষ্ট খোর
কি করে কষ্ট পেতে পেতে, কষ্ট ভালোবেসে
সাদা হয়ে যায় মেরুর ভল্লুক
হাটে চার পায়ে, বুকে ভর দিয়ে
চোখে মুখে
বরফের সোনা
যাবোই আমি যাবো!
শোনাবো এক সাদা নদীর
গল্প
দেখবো মেঘ বালিকার স্বপ্ন
মুক্তি দেবো যুগান্তরের বন্দী
অভিশপ্ত আত্মার অসমাপ্ত কথামালা
ঢেকে দেবো শ্বেত কফিনে সময়ের অপাংক্তেয়
বর্ণমালা!
গল্প
দেখবো মেঘ বালিকার স্বপ্ন
মুক্তি দেবো যুগান্তরের বন্দী
অভিশপ্ত আত্মার অসমাপ্ত কথামালা
ঢেকে দেবো শ্বেত কফিনে সময়ের অপাংক্তেয়
বর্ণমালা!
কষ্ট বিলাসী মানুষের এই রংগীন পুরীতে
আর একবেলাও নয়!
এখানে প্রজাপতি মানুষেরা কষ্ট নিয়ে
কাটায় নষ্ট সময়, করে খেলা!
পিঁপড়ের বাসার মতো ক্ষনিকের কষ্ট আমার
চাইনা! আমি চাই কষ্টের বিশাল সরোবর
হোক আমার হৃদয়!
আর একবেলাও নয়!
এখানে প্রজাপতি মানুষেরা কষ্ট নিয়ে
কাটায় নষ্ট সময়, করে খেলা!
পিঁপড়ের বাসার মতো ক্ষনিকের কষ্ট আমার
চাইনা! আমি চাই কষ্টের বিশাল সরোবর
হোক আমার হৃদয়!
মানুষেরা দেখেনাই
কষ্টের জীবন্ত লাভা!
কষ্ট নামের অনুভুতি নেই
মানুষের উপলব্দির সীমানায় আছে শুধুই কষ্ট
বিলাস!
কষ্টের জীবন্ত লাভা!
কষ্ট নামের অনুভুতি নেই
মানুষের উপলব্দির সীমানায় আছে শুধুই কষ্ট
বিলাস!
যাবো এবার সত্যিই যাবো, ধল পাহাড়ের বুড়ী
হবো!
হবো!
No comments:
Post a Comment