১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

Thursday, February 13, 2014

রফিক হাসান এর কবিতা

ভালোবাসার দিন
----রফিক হাসান

যে চিঠি পাওনি তুমি এতদিন, 
আজ পাবে। 
ফুলমালা- বাহুডোর- আলিঙ্গনের গান
বুকভরা বসন্তের এতো আয়োজন-
সমুদ্র শয়ান,
ভেবো না হারাবে।        
লাজুক লুকানো মুখ আজ 
আয়নার সামনে দাঁড়াবে।                                  
আজ সারাদিন                   
সুদূরে-বিলীন মনে মনে,              
বহুদিন পর মনের ভিতরে 
পাতার বনে- আহা দুজনে !   
উড়ুক আকাশ,               
মেঘ তার ছুটুক পিছনে। 
বহুদিন পর আজ উন্মুখ বিকেল 
ভালোবেসে নীলিমা ছড়াবে। 
                        
যে কথা বুকের নিচে 
বরফের দীর্ঘশ্বাস ফেলে,   
কবিতার সাথে আজ হাত ধরে
অভিসারে যাবে।

No comments:

Post a Comment