আধুনিকতা
আধুনিক শহরের আধুনিক মানুষ আমরা
কত শত আধুনিকতার মাঝে বেড়ে উঠছি আমরা
ধন্যবাদ তোমায়, এই আধুনিকতা
ধন্যবাদ তোমায়, এই শহরকে।
এখানে বেড়ে উঠছি আমরা উন্নত জীবন দেখে
বেড়ে উঠছি শত মানুষের কোলাহল দেখে
শত মানুষের ব্যস্ততা দেখে
ধন্যবাদ তোমায়, এই আধুনিকতা।
এই আধুনিকতার মাঝে অনেক অনেক কিছু পেয়েছি
ধন্যবাদ তোমায়।
এখানে দেখতে পাই কত শত মানুষ হয়ে যাচ্ছে বিত্তশালী
রাত ভোর হলেই।
দেখতে পাচ্ছি এখানে কত শত মানুষ হয়ে যাচ্ছে
পৃথিবীর একজন,
মিশুক মুনির, তারেক মাসুদ আরো কতশত
অমর মানব তুমি দিয়েছো
আজ তারা নেই তবুও আজও তাদের দেখতে পাই।
ধন্যবাদ এই শহর তোমাকে
এই শহর, এই আধুনিকতা
এখানে তুমি দিয়েছো অনেক মহান পুরুষ
যাদের একটু মানবতার ছোঁয়ায়,
হাজার হাজার বিপন্ন জীবন বেঁছে যায়।
আমি দেখতে পাই এই শহরে
আজস্র ভালোবাসা, আজস্র আত্মত্যাগ, আজস্র উৎসর্গ
হয়তো তাদের
অনেক ভালোবাসা, আত্মত্যাগ আর উৎসর্গ
আমরা দেখতেও পাই না, জানতেও পারি না।
কিন্তু এখনও যে এখানে অজস্র মানুষ রয়েছে----
যারা বেঁছে আছে বিপন্ন ভাবে,
এখনও কি আমাদের সময় হয়নি তাদের পাশে দাঁড়ানোর।
এখনও তো এই আধুনিক শহরে দেখতে পাই
অন্ধকার রাত, কালো ছোঁবোল, অসহায় মানবতা।
যারা আজও শুধু সংগ্রাম করছে বেঁছে থাকার জন্য।
এখনও তো দেখতে পাই এই শহরে
অসংখ্য মানুষ, যারা পায়নি কোন অধিকার
এখনও শুনতে পাই তাদের কান্না।।
এই শহর, এই আধুনিকতা
তুমি কি পারনা দিতে তাদের আধুনিকতা।
এখনও তো দেখতে পাই মানুষের নির্মমতা,
এখনও তো এখানে দেখতে পাই অমানুষের বর্বর পদচিহ্ন
যা কুলুষিত করে এই শহরকে
যা কুলুষিত করে এই আধুনিকতাকে
যা কুলুষিত করে এই জাতিকে।।
No comments:
Post a Comment