১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

Thursday, February 13, 2014

নুরুল আমিন খোকন এর কবিতা

               কি চাও তুমি?
     ------নুরুল আমিন খোকন

কি চাও তুমি
আমাকে স্পর্শ করতে?
তোমার চোখের পত্র পল্লবে হাত রাখ
দু'চোখেরর বারিধারায় কি
তোমার হৃদয়াকাশ সিক্ত  হচ্ছে?
তবে হ্যাঁ আমি আছি তোমার মন মন্দিরে
নীল অর্ণবের বিশালাতায়
সাতঁরে বেড়াচ্ছি অবিরত।
কি চাও তুমি
আমার ভালোবাসা?
তবে হাত রাখ তোমার উষ্ঞ দুটি ঠোঁটে
কিছু পেয়েছ?  পাওনি?
তোমার বুকের বামপাশে হাত রাখ
দেখোতো হৃদস্পন্দনের টকটক শব্দ
শুনতে পাও কি না?
আমি মিশে আছি তোমার
শিরায় শিরায়।
তুমি কি চাও?
ভালোবাসার ভেলায় চড়ে ঐ
পূর্ণিমা রাতে জোসনা স্নান দেখতে
আমাকে তুমি খুজে পাবে
তোমার কপালে ঐ লাল, কালো টিপে
চোখের কাজলে, হাতের কাঁকন চুড়ির আর
পায়ের নূপুরের রিনিঝিনি ধ্বনিতে।
তোমার স্বপ্নে কি আমাকে চাও?
খুঁজে দেখ আমি আছি তোমার
দুষ্টমিষ্ট আদরে ছোঁয়া ছোট্ট একটা
চুমার মাঝে কিংবা আকাশ থেকে
ঝরে পরা হঠাৎ বৃষ্টি ধারায়,
রাত জাগা জোনাকির আলোতো কিংবা
বেলী শিউলির সুঘ্রাণে।
আমাকে কি তোমার সঙ্গে চাও?
তবে অনুভর কর আমি আছি
বিকেলের প্রজাপতিররঝাঁকে,
তোমার হাতে হাত রেখে চলছি।
কোন এক ক্লান্ত দুপুরে, তোমার
ওড়নার আঁচলের তলে।
          না না তুমি আমাকে পাবে
গ্রীষ্মের প্রচন্ড রোদে অথবা শিশির
ঝরা কোন এক শীতের সকালে কুন্ডলীর
মাঝে কিংবা গোধূলির সন্ধ্যায় নীড়ে
ফিরা পাখি ভিড়ে।

No comments:

Post a Comment