১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

Thursday, February 13, 2014

হরিশঙ্কর রায় এর কবিতা

Turn off for: Bengali
খুঁজে নিও
-হরিশঙ্কর রায়

ঘুম তো ছিলো চোখের পাতায়
তবু আসে না সে, দেবী;
এই সব জোনাক জ্বলা রাত
ঘুমহীন কেটে যায় প্রতীক্ষায় ।

বারবার ফিরে আসা জ্যোত্‍স্না কে
প্রশ্ন করি, দেবী কোথায় ?
মৌন থেকে থেকে উত্তরে বলে গেছে,
"যে হৃদয় ভালোবেসেছ
 যে প্রেম নিবিড় ছিল,
সে আলো জ্বেলে বসে আছে
... ... ...অমানিশার কোলে ।

খুঁজে নিও তারে ...

             --=¤=--

No comments:

Post a Comment