১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

Thursday, February 13, 2014

ইউসুফ কবিয়াল এর কবিতা

শুভ্র পরী
ইউসুফ কবিয়াল

আমার হৃদয় আকাশে মেলেছে
এক স্বপ্ন ডানা,
এক শুভ্র পরী
আমার হৃদয়ের গহীন পিঞ্জরে রেখেছি,
তোমায় শুভ্র পরী।

কাঁশফুল-মেঘফুলের শুভ্রতায়
আমার শুভ্র প্রেম
আমার হৃদয়ের দেয়ালে আটকানো
শুভ্র পরীর ফ্রেম।

হৃদ বাগিচার রজনীগন্ধা-বেলী
ফুলের সুভাসে
আমার হৃদয়ের আকাশে
 শুভ্র পরী ভাসে।

দাও দাও আমার হৃদয়ে দাও
শুভ্র শুচিত প্রেম
আমার হৃদয়ের দাও
শুভ্র পরীর
হৃদ খচিত প্রেম।

No comments:

Post a Comment