১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

Thursday, February 13, 2014

সাদাত চৌধুরীর অনুকাব্য

1. তোমাকে চিনতে বড্ড কষ্ট হয় 
সেই আগেরটি তুমি আর নেই ,
রুপময়তা, সৌন্দর্য, সৌঠব যাই বলি
কিছুই নেই সেই আগের মতন 
অথচ তোমার রূপের পাগল কে না ছিল?

আজ বেয়াল্লিশ বছর বয়সে _
ছিন্ন বস্রে, ক্ষত বিক্ষত তুমি।
ছেড়া পতাকায় সম্ভ্রম ঢাকার চেষ্টা 
ক্ষুধার্থের তীক্ষ্ণ চাহুনি, রক্তগঙ্গা চারিদিক।
স্বাধীনতার হিংস্র ছোবল তোমার দেহে
মুক্ত হানাদারের নিত্য থাবা তোমার সতীত্বে।

শহিদদের আত্মা কাঁদছে (নিরন্তর)
ধিক্কার দিচ্ছে কবর থেকে।
নিজেকে আজ বড্ড অসহায় লাগছে_
দগ্ধ মন পীড়া দেয় অহরহ
দিতে পারিনি তোমার যথার্থ সম্মান
হে আমার বাংলা_
কি চেয়েছিলে তুমি , পেয়েছ কি তা?
সাম্য সম্প্রীতি তোমার বুকে
পেরেছ কি স্বাধীন হতে আজও?
সাদাত চৌধুরী/
কবিতাঃ আমার বাংলা 
২।
ন্যায়নীতি ধর্ম কর সৎকর্ম
সঠিক সরল পথ পাড়ি দাও সব 
মাতৃভক্তি আরাধনায় ব্রত কর বোধ। 
পাইতে স্বর্গের দেখা সেবা কর তাঁর 
বিধাতা পরে আছে যার মান
পরম মমতাময়ী মাতা তাঁর নাম।

আদরে যতনে ভক্তি চিত্তে
কর সেবা তাঁর অতি সযত্নে।
কোরআন হাদিস মাঝে আছে যে বাণী
স্বয়ং বিধাতা তাঁকে করেছেন সম্মানী।
সংসার মাঝেই তোমার স্বর্গ বিরাজ
মায়ের সেবা করে মিটাও তোমার আশ ।

যদি কর তাঁর যথার্থ সমাদর
জান্নাত মিলিবে তোমার পদতলে মা'র
আখেরাতের চাও যদি করিতে হিত
মায়ের সেবা করে কর তাঁর বিহিত ।
পরকালে পাইবে তুমি তার সম্মানী।

কত জ্ঞানীগুণী কত ধনী মানি
ক'জন করিতে পারি মায়ের যথার্থ খাতির
নিজ স্বার্থে ব্যস্ত থাকি সকলে
মায়ের অবদান জীবনে যাই যে ভুলে।
অসম্মান করিলে তাঁকে করিলে অবজ্ঞা
একুল ওকুল যাইবে তোমার হারাবে পরকাল
কামাতে পুণ্য পার্থিব পুঁজি
বিধাতা'পরে মাতৃ সেবায় হও ব্রতচারী।

কবিতাঃ মাতৃভক্তি
৩।

তুমি হীন, মেঘ ভিড় করে মনের আকাশে 
ভারি হয়ে আসে নিঃশ্বাস দেহের। 
তুমি বিনা পুর্ণ শশীর স্নিগ্ধ চন্দ্রিমাও ম্লান 
হাজারো কথা ভাসে হৃদয় মাঝে। 
স্মৃতির ক্ষরণ যাপিত দলন 
কালের আবর্তন, জীবনের পাতায় তোমাকে খুঁজি।

আমার সত্তা জুড়ে যে টুকু ছিলে তুমি 
আজও সাজিয়ে রেখেছি তেমনি । 
মনটাকে পুষি কেমনে? অবুজ পাখি সে 
একটু ভরসা খুঁজেছিল তোমার মাঝে,
তুমি বুঝলেনা মনের ভাষা।
মনের আকাশে তাকিয়ে দেখলেনা
তোমারই প্রতিচ্ছবি আঁকা ছিল সেখানে ।

যদি কখনও দৃষ্টি দাও নীল গগন পানে
দেখে নিও তোমার আমার ভালোবাসা
যার বসবাস সেই নীলের মাঝে
তুমি চলে গেলে রেখে গেলে কষ্টগুলো
এতো কষ্টের মাঝেও ভালোবাসা জন্মে তোমার জন্য।

কবিতাঃ কষ্টের মাঝেও ভালোবাসা জন্মে 

৪। 
নিশীথ রাত, জেগে আছি
নিকষকৃষ্ণে দেখছি তোমাকে মনের আরশিতে,
প্রশান্তির নিষুতি মাঝে তন্ময় তুমি
স্বপ্নমাখা নিষুপ্ত নয়নে।
আর নিঘুম আমি......

বাহিরে নিশাচরদের খুটখাট শব্দ
দূরে কোথাও হুতোম ডাকছে
জোনাকিরা ব্যস্ত প্রণয় সোহাগে। 
কবিতার শব্দগুলো মগজে ঠুকাঠূকি করছে, 
লিখতে ইচ্ছে হচ্ছেনা, ভাবতেই ভাল লাগছে।

ভাবছি তোমাকে নিয়ে কবিতা লিখব
কি রূপকে তোমাকে সাজাবো
আজও স্থির করতে পারিনি।
ছন্দ গুলো এলোমেলো, পথ হারাচ্ছে
না না তুমি ভেবনা, আমি ঠিকই লিখে ফেলব
তোমাকে নিয়ে আমার কবিতা।

যে দিন তুমি পাশে আসবে
ছন্দগুলো আমার অলঙ্কার পাবে
পুর্ন হবে আমার কবিতা।

No comments:

Post a Comment