আমাকে কাঁদিয়ে, তুমি কোথা হারাবে
তাই বলে ভেব না, তুমি আমার মন থেকে পালিয়ে যাবে।
তুমি হয়তো আমার শহরও ছাড়তে পারবে,
তাই বলে ভেব না তুমি আমার অন্তরের চার দেয়াল পার হতে পাড়বে।
তুমি হয়তো কখনো এই দেশও ছেড়ে যেতে পারবে,
তাই বলে ভেব না তুমি আমার মনের সীমানা পার হতে পারবে।
তুমি হয়তো কখনো এই গ্রহও ছেড়ে যেতে পারবে,
তাই বলে ভেব না, তুমি আমার বিশ্বাস কে অতিক্রম করতে পারবে।
তুমি হয়তো আমার কাছ থেকে তোমার ছবিটা কেড়ে নিতে পারবে,
তাই বলে তুমি কি আমার মনে আঁকা ছবিটা কখনো মুছতে পারবে?
তুমি হয়তো আমার কাছ থেকে তোমার সব স্মৃতি কেড়ে নিতে পারবে,
কিন্তু আমার হৃদয় মাঝে মিশে থাকা স্মৃতি তুমি কিভাবে কেড়ে নিবে??
তুমি হয়তো আমার নিঃশ্বাস টুকু কেড়ে নিতে পারবে,
তুমি কি জান ?সেই নিঃশ্বাসেও তোমার গন্ধ ভেসে বেড়াবে।
তুমি হয়তো আমার চোখ দিয়ে অশ্রু গঙ্গা বইয়ে দিতে পারবে,
কিন্তু তুমি কি জান ?সেই গঙ্গাতেও তোমার ছবিই ভেসে ভেসে উঠবে।
তবুও, তুমি বুঝলে না।।
No comments:
Post a Comment