অপাপবিদ্ধা
আপনভোলা
বহরমপুর : ২৯.০১.১৪
শুধু একবার বল আজকের
কুয়াশাটা তোর অভিমান নয়
শুধু একবার বল আজকের
সূর্যটা তোর আত্মমর্যাদা
শুধু একবার চোখ খোল আমার
খোলা বুকে
আমি শুধু নদী হয়ে গ্রহণ
করবো তোর দীর্ঘশ্বাস !
চল আরেকবার নষ্ট হই নাহয়
চন্দ্রগ্রহণে
নিভু নিভু চাঁদে বুঝি
কলঙ্ক ঢাকিস
সাগরের লোনা জলে সভ্যতার
বিষ
এখনো বুঝি তোরা মোমবাতি
মিছিলে হাঁটিস ?
নিভু নিভু নিয়নেও মন্দ
হাতছানি
ফুটোফাটা সালোয়ারে আব্রু
বেসামাল
জহুরির চোখ ঠিক খুঁজে
নেয় সোনা
ফাঁকা মাঠে বৃথা খুঁজিস
জ্যোত্স্নার আড়াল !
জ্যোত্স্নারা মরে গিয়ে,
সে মাঠে ফসল
দধীচির হাড়ে চিড়, বজ্র ছোটে না
তোর যত রামধনু ,চুরি গেছে মাঠে
লাশ নিয়ে রাজনীতি,কবিতা ফোটে না !
কলম খুঁড়ুক কবর সংস্কৃতির
বুকে
কলমির লতা হোক মল তোর
পায়ে
শুধু একবার তুই ভিক্ষে দে
ক্ষমা
গঙ্গা পবিত্র হোক তোর চুল
ছুঁয়ে !!
No comments:
Post a Comment