১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

Thursday, February 13, 2014

অসৌন্দর্যের সৌন্দর্য এর কবিতা

শিরোনামহীন কবিতা
  -অসৌন্দর্যের সৌন্দর্য

তুমি যুক্তিহীন ভাবনার কারণ
আকাশ-কুসুম স্বপ্নের বাহক
তোমাকে নিয়ে লেখা অনিয়মিত কিছু কবিতা
ছন্দহীন পংক্তিগুলো ব্যর্থ প্রেমের আর্তনাদ।
তুমি নব চাঁদ নিষ্কলঙ্ক
তুমি অপরাজিতা,
হয়েছি আমি পরাজিত
তুমি অপ্সরি চির সবুজ লতা
আমার প্রথম প্রেম ও শেষ ভাল লাগা।
তুমি মহিয়সী আমি নিকৃষ্ট
নেই যোগ্যতা নেই অধিকার
তোমাকে চাওয়ার
অধিকার পাই নি তুমি দাও নি
যোগ্যতা নেই তবুও আমার আশা।
তুমি আমার বলতে না পারা ভালোবাসা
জীবনের এক বড় আক্ষেপ
ছন্দহীন পংক্তিগুলো করে আর্তনাদ
তুমি এই ছন্নছাড়া কবির শিরোনামহীন কবিতা।

No comments:

Post a Comment